কু‌ড়িগ্রা‌মের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১২:২৪:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১২:২৪:৪৯ পূর্বাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে মোঃ নাজমুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) দুপুর ১২টার দি‌কে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ি কিশামত মালতি বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
 
নিহত মোঃ নাজমুল ইসলাম ওই এলাকার মোঃ মোস্তফা মিয়ার ছেলে। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন ধরণী বাড়ি ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মোঃ হা‌বিবুর রহমান লাভলু। 
 
জানা গেছে, বৃহস্পতিবার মোঃ নাজমুল ইসলাম ওই এলাকার প্রতিবেশী মোঃ মমিনুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এই ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]