ফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১১:৩৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১১:৩৩:২৩ অপরাহ্ন

মো. হারুন-্উর-রশীদ,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে গত ৮ এপ্রিলের তীব্র শিলাবৃষ্টিতে প্রায় ৪ হাজার ঘরবাড়িসহ ১ হাজার ৫২৮ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বড় আকারের শিলার আঘাতে ঘরের টিনের চাল ফুটো হয়ে যায় এবং আম-লিচুসহ বিভিন্ন ফলের বাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩টি পরিবারের মাঝে এক বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামতে সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে এ বরাদ্দ প্রদান করা হয়। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]