ওসমানীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লোকাল বাস, আহত ৮-১০,

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১০:৩০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১০:৩০:৩৭ অপরাহ্ন
 

সাইদুল ইসলাম, বালাগঞ্জ, সিলেট, ক্রাইম রিপোর্টার ::

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ইলাশপুর নামক স্থানে দ্রুতগতির একটি বিরতিহীন যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে।
 
আজ বৃহস্পতিবার (৭ মে) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনাকবলিত বাসটির নম্বর মৌলভীবাজার-ব ১১-০০৪১।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি সিলেট থেকে গোয়ালাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে ইলাশপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত আহতদের উদ্ধার করেন।
 
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]