রাজিবপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৮:২৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৮:২৬:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের রাজিবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. তারা ভানু (৩২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭মে) দুপুরে উপজেলার কোদালকাঠি ইউনিয়নের সাজাই সরকার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজিবপুর উপজেলার কোদালকাঠি এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার এসআই জাহিদুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল সাজাই সরকার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মোছা. তারা ভানুকে সন্দেহ জনক ভাবে আটক করা হয়। পরবর্তীতে নারী পুলিশের সহায়তায় তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত তারা ভানু ওই এলাকার হাসানুরের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকের ব্যবসা করে আসছিল।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যমকে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে পুলিশ। সেই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এই সফল অভিযানটি চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি আরো বলেন, এলাকাকে মাদক মুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

গ্রেপ্তারকৃত তারা ভানুকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]