জেলেদের তালিকা রিভাইস করতে হবে-প্রতিমন্ত্রী নুরুল হক

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৮:১৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৮:১৯:৪৭ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন ‘যারা প্রকৃত জেলে তারা যেন এই জাল পায়। জেলেদের তালিকা রিভাইস করতে হবে। যে ব্যক্তি জেলে না, তার নাম জেলের তালিকায় গেছে। যারা সুবিধাভোগী না, তাদের নাম কেটে দিতে হবে। তাদেরকে জানিয়ে দিবেন - সে এই ক্যাটাগরীতে সহযোগিতা পাওয়ার যোগ্য নয়।

এ সুবিধা প্রকৃত একজন জেলে পাক, অসহায় মানুষ পাক, বিধবা পাক, বয়স্কভাতা ব্যক্তি পাক। কিন্তু যে এই তালিকায় আসেনা, সে যেন না পায়।’ বৃহস্পতিবার বিকেল ৪টায় পটুয়াখালীর গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে চলমান ১০০০ জেলের মধ্যে ইলিশ জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা ও দশমিনা সার্কেল) মো. সৈয়দ্দুজামান, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম প্রমুখ। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]