কাউখালীতে মাদক মামলার আসামি গ্রেফতার

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৮:০৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৮:০৪:০৪ অপরাহ্ন
 
 
কাউখালী প্রতিনিধি
 
 পিরোজপুরের কাউখালীতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে ) কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার  চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের কেশরতা গ্রামের আজিজ হাওলাদারের ছেলে মোঃ রাসেল হাওলাদার কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করা হয়। কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন,গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে পিরোজপুরর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি চুরির সঙ্গেও সম্পৃক্ত ছিল বলে জনশ্রুতি রয়েছে।
কাউখালী থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]