স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি প্রদান, সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৭ মে) সকাল ১১টায় কেন্দুয়ার সায়মা শাহজাহান একাডেমী প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন আহমেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ.ব মোকতাদের বিল্লাহ, সায়মা শাহজাহান একাডেমীর শিক্ষক শহীদুল ইসলাম ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজল, বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষা নিয়ন্ত্রক লুৎফর রহমান, অ্যাম্বিশান স্কলারশীপ এক্সামিনেশনের পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম ভূঞা এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলীনুর রহমান ভূঞা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত প্রজন্মই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কেন্দুয়ার শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র প্রদান করা হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে তাদের অভিনন্দন ও শুভকামনা জানান।