কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৩:২১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৩:২১:২৯ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি
 
পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে বরিশাল পর্যন্ত সরাসরি কোনো বাস সার্ভিস চালু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। প্রতিদিন জরুরি কাজ, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার প্রয়োজনে অসংখ্য মানুষকে ভেঙে ভেঙে একাধিক যানবাহনে যাতায়াত করতে হচ্ছে, ফলে সময় ও খরচ দুটোই বাড়ছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালী উপজেলা থেকে বরিশালে যেতে হলে যাত্রীদের প্রথমে স্থানীয় পরিবহনযোগে অন্য এলাকায় গিয়ে সেখান থেকে বাস ধরতে হয়। এতে করে যাত্রাপথ দীর্ঘ ও দুর্ভোগপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য এই ভ্রমণ বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
 
ভুক্তভোগী যাত্রী মোঃ আসাদুজ্জামান বলেন, “সরাসরি বাস না থাকায় আমাদের দুই থেকে তিনবার গাড়ি পরিবর্তন করতে হয়। এতে সময় বেশি লাগে এবং ভাড়াও বেশি গুনতে হয়।”
আরেক যাত্রী সেতারা বেগম বলেন, হাসপাতালে যেতে হলে খুব ভোগান্তিতে পড়তে হয়। অসুস্থ মানুষ নিয়ে একাধিক যানবাহনে ওঠানামা করা খুবই কষ্টকর।
 
এলাকাবাসীর দাবি, কাউখালী থেকে বরিশাল রুটে দ্রুত নিয়মিত সরাসরি বাস সার্ভিস চালু করা হোক। এতে করে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক কার্যক্রমেও গতি আসবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]