​কয়রায় বিএনপি যুবদল কর্মীর হাতে গুরুতর আহত সভাপতি

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০২:৪৬:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০২:৪৬:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক


খুলনার কয়রায়  যুবদলের কর্মী দাবী করা মোঃ রুবেলের  হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপির সভাপতি নুর মোহাম্মদ মল্লিক ।  ঘটনাটি ঘটেছে উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারে।  প্রত্যক্ষদশী  ও  স্থানীয়রা জানায় আজ সকাল ১০ টায় বাগালী ইউনিয়নের বিএনপির  ২নং ওয়াডের সাবেক  সভাপতি ও সাচ কমিটির সদস্য মোঃ নুর মোহাম্মদ মল্লিক তার দোকানের পাশে বসে থাকা ইসলামপুর গ্রামের মোঃ সবুর মোড়লের ছেলে যুবদলের কমী দাবী করা মোঃ রুবেল হোসেনের সাথে সংসদ নির্বাচনের ভোট নিয়ে তর্ককালীন সময়ের এক প্রযায়ে রুবেল নুর মোহাম্মদ মল্লিকের দোকানের বারান্দা থেকে টেনে নিয়ে রাস্তার উপর ফেলে দিয়ে এলোপাতাড়ি মারধোর করে।  স্থানীয়রা এসে তাদের দুজনকে আলাদা করে দেন। 

এ ঘটনা নিয়ে বিএনপির স্থানীয় নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মোঃ রুবেল যুবদলের কর্মী কি না এ বিষয়ে কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম জানান সে যুবদলের কেউ না। 
বাগালী ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ জানান রুবেল ইতিপূর্বে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল। ফ্যাসিষ্ট সরকার বিদায়ের পর সে ভোল পালটিয়ে বিএনপির কিছু লোকের সহযোগিতায় এবং বিএনপির নেতাদের সাথে সেলফি তুলে সে তার ফেজবুকে পোষ্ট করে যুবদলের কর্মী বলে দাবী করে সে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]