নিজস্ব প্রতিবেদক
ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাত মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এ আদেশ দেন। একই সাথে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ জুন ধার্য করেছেন আদালত।
এর আগে তোফায়েল আহমেদের অসুস্থতার কথা জানিয়ে তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আদালতে বলেন, তিনি কাউকে চিনতে পারেন না। স্মৃতি শক্তি নেই। এ অবস্থায় মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে অক্ষম।
অপরদিকে, তোফায়েলসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন দুদকের আইনজীবী। আদালত শুনানি নিয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওই আদেশ দেন।
গত ১৯ এপ্রিল তোফায়েল আহমেদ ও ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
অপর আসামি মোশারফ হোসেন জামিনে থেকে আদালতে হাজিরা দেন। গত ৫ মে মামলাটি অভিযোগ গঠনের দিন ছিল। তবে তোফায়েল আহমেদের অসুস্থতায় পিছিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ এ মামলার অভিযোগ গঠন করেন আদালত। আগামি ২২ জুন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।
অর্থ আত্মসাতের অভিযোগে ২০০২ সালে মামলাটি দায়ের করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো-এর পরিদর্শক কাজী শামসুল ইসলাম। মামলায় অভিযোগ, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন।