ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার তথ্য দিতে নারাজ পাকিস্তান

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০২:১৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০২:১৬:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির খবরকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আলজাজিরা অ্যারাবিকের বরাত দিয়ে আজ এক বিবৃতিতে দেশটি এই ইতিবাচক অবস্থানের কথা জানায়।

বিবৃতিতে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘মধ্যস্থতাকারী হিসেবে আমরা এই পর্যায়ে কোনো তথ্য প্রকাশ করে উভয় পক্ষের বিশ্বাসযোগ্যতা হারাতে চাই না।’

চুক্তির বিস্তারিত শর্ত বা অগ্রগতি সম্পর্কে এখনই বাড়তি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে ইসলামাবাদ।

বিবৃতিতে আরো বলা হয়, দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে পরবর্তী আলোচনা বা সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে তাদের কাছে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই।

তবে পাকিস্তান জানিয়েছে, ‘যদি এই আলোচনার আয়োজন ইসলামাবাদে করার সুযোগ হয়, তাহলে সেটি আমাদের জন্য অত্যন্ত সম্মানের হবে।’

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তান শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। আজই মার্কিন প্রস্তাবের বিষয়ে ইরানের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক জবাব পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছানোর কথা রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]