মানুষকে নদী ভাঙন থেকে রক্ষার চেষ্টা করব: মোহাম্মদ শাহজাহান

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০১:৩০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০১:৩০:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি মোহাম্মদ শাহজাহান বলেছেন, আল্লাহর দয়ায় ভবিষ্যতে এই অঞ্চলের মানুষকে নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার চেষ্টা করব ইনশাল্লাহ। আগামী বর্ষাতে যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য ক্ষতি রোধে আপাতত জিও ব্যাগ দিচ্ছি। যে সকল এলাকায় ভাঙনের ঝুঁকি বেশি এই স্পটগুলোতে আপাতত জিও ব্যাক দিব। পরবর্তীতে এটাকে পারমানান্ট সলিউশনের ব্যবস্থা করা হবে। ব্লক সিস্টেম করে নদীকে নিয়ন্ত্রণ রেখে জনপদকে রক্ষা করার চেষ্টা করব।

বুধবার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী অংশ ও কাটাখালি ঘাটের ভাঙনরোধে প্রতিরক্ষারমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান নোমান।

গত কয়েক মাসে ভাঙনের তীব্রতা বাড়ায় বিলীন হয়ে গেছে কাটাখালি ঘাটের বেশিরভাগ অংশ। তাই স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে প্রায় সাড়ে তিনশ ফুট তীররক্ষার কাজের উদ্বোধন করা হয়েছে।

এ অংশটুকু জিওব্যাগ ও জিওটিউব দিয়ে কাজ করা হবে। আগামীতে বড় প্রকল্পের মাধ্যমে আশপাশের এলাকায় স্থানীয়ভাবে নদীভাঙন রোধে কাজ করার কথা জানিয়েছেন শাহজাহান এমপি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]