নিজস্ব প্রতিবেদক
নাটোরের সিংড়া উপজেলায় অটোভ্যানে ট্রাকের ধাক্কা এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩ জন। বৃহস্পতিবার সকাল ৯টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিংড়া ছাগলহাটি থেকে ছাগল কিনে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন চারজন ব্যবসায়ী। সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় আসার তাদের বহনকারী ভ্যানে ধাক্কা দেয় নাটোরগামী একটি ট্রাক। এতে আলী হোসেন (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে। এ সময় আহত হন আজাদ, আফসার আলী ও সিরাজ। আহত আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে ট্রাক রেখে চালক পালিয়ে গেছেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।