আলোচনার আগে শর্ত কঠোর করল তেহরান

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১১:১৩:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১১:১৩:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আলোচনার টেবিলে বসার আগে পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির সার্বভৌমত্ব প্রশ্নে নিজেদের অবস্থান আরো কঠোর ও স্পষ্ট করেছে ইরান।

তেহরান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশটি কয়েকটি বিষয়ে ‘রেড লাইন’ বা চরম সীমা নির্ধারণ করে দিয়েছে, যা কোনোভাবেই আলোচনার যোগ্য নয় বলে জানানো হয়েছে।

ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে কোনো দরকষাকষি করা হবে না। বিশেষ করে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের যে মজুত বর্তমানে তাদের কাছে রয়েছে, তা দেশের বাইরে হস্তান্তরের বিষয়ে তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে।

দ্বিতীয় রেড লাইন হিসেবে আঞ্চলিক সামরিক অবস্থান এবং হরমুজ প্রণালির সার্বভৌমত্বকে সামনে এনেছে তেহরান। বর্তমানে এই কৌশলগত পানিপথটির ওপর নিয়ন্ত্রণ আরো জোরালো করেছে ইরান। প্রণালিটি দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজের জন্য নতুন প্রোটোকল ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে পার হওয়া প্রতিটি জাহাজকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে ট্রানজিট পারমিট বা চলাচলের অনুমতি নিতে হবে। এ ছাড়া আইআরজিসি-কে নির্দিষ্ট পরিমাণ টোল বা ফি প্রদান করাও এখন থেকে বাধ্যতামূলক। গত কয়েক দিনের উত্তেজনাকর পরিস্থিতিতে এই প্রক্রিয়াটিকেই ইরানের প্রধান কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]