আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন

আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০১:৫০:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০১:৫০:০৩ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন। গতকাল রবিবার সকাল ১১টায় আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম এর নিকট স্থায়ীভাবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। এসময় সকল ইউপি সদস্যবৃন্দ নতুন প্যানেল চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুস সাকির বাবলুকে দূর্নীতির দায়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় অপসরন  করেন। তাকে অপসরণ করার পর পরিষদের কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে প্যানেল চেয়ারম্যানকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এর ফলে তিনি নির্ধারিত সময়ের জন্য ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, আর্থিক লেনদেন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পাদন করতে পারবেন।

ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান, জনগণের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্যানেল চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, এ সিদ্ধান্তের ফলে ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনসেবা কার্যক্রমে কোনো ধরনের বিঘœ ঘটবে না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]