গাইবান্ধায় এগারো বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৮:২২:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৮:২২:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

 
গাইবান্ধায় এগারো বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার
 
বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও

নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। 
 
বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম এগারো বছরের নাবালিকা শিশু ও ৫ম শ্রেণির ছাত্রী। গত ০৪/০৪/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় ভিকটিম পাশের একটি বাড়িতে গরুর দুধ আনতে যায়। ভিকটিম দুধ নিয়ে ফেরত আসার সময় আসামি রিফাত মিয়া ভিকটিমকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে আসামি তার যৌন কামনা চরিতার্থ করার জন্য ভিকটিমের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং হত্যার ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে লোকজন এগিয়ে আসলে আসামি রিফাত মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এই ঘটনায় গত ০৫/০৪/২০২৬ তারিখ ভিকটিমের পিতা বাদী হয়ে গাইবান্ধার পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্য়াতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন, যার মামলা নং-০৭।   
 
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
 
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, গাইবান্ধা, র‌্যাব-১৩ এবং সদর কোম্পানি, র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ০১/০৫/২০২৬ ইং তারিখ রাত ১২.৫০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কায়েমপুর মোল্লাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলার নাবালিকা কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রিফাত মিয়া (১৯), পিতা-মোঃ আজাদুল মিয়া, সাং-ভবানীপুর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা'কে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]