লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে ৫৯ বোতল ফেন্সিডিল ডিএক্স এবং ০২ বোতল এস্কাফ (ESkuf) জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৫:২৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৫:২৬:২৮ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক
 
লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে ৫৯ বোতল ফেন্সিডিল ডিএক্স এবং ০২ বোতল এস্কাফ (ESkuf) জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
\

বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
 এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ইং ৩০/০৪/২০২৬ তারিখ রাত ১১.৪০ ঘটিকার সময় র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ০৫ নং চন্দ্রপুর ইউনিয়ন এর অন্তর্গত ০৭ নং ওয়ার্ডস্থ খামারভাতি গ্রামস্থ ধৃত আসামি মোছাঃ মিনারা খাতুন এর বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করে ৫৯ বোতল ফেন্সিডিল ডিএক্স এবং ০২ বোতল এস্কাফ সিরাপ জব্দসহ  মাদক ব্যবসায়ী মোছাঃ মিনারা খাতুন (৪৫), স্বামী-মোঃ নাসির উদ্দিন, সাং-কালিগঞ্জ, ইউনিয়ন- চন্দ্রপুর, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
[পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]