​কেন্দুয়ায় মহান মে দিবস পালিত

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৪:৩০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৪:৩০:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে নেত্রকোণার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ১১টার দিকে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১টায় শ্রমিক অফিস প্রাঙ্গণে নেতাকর্মীরা সমবেত হলে সেখান থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য।

উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শামীম আহমেদ-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুইয়া মজনু, শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এহতেশামুল হক শাহীন, চিরাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্রমিক নেতা মশিউর রহমান ভুইয়া লিঠন, অটো সিএনজি চালক সমিতির নেতা রুমান খান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা।

সভা শেষে শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]