​ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৩:৪১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৩:৪১:০৭ অপরাহ্ন

ফেনী শহর প্রতিনিধি

বৃহস্পতিবার, বিকেল ৪টায় এম্বিয়েন্স চাইনিজ রেস্টুরেন্টে এন্ড কনভেনশন হলে  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী'র সভাপতিত্বে ও দাওয়াহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী আবদুল মালেক মাহমুদী'র  সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় উপকমিটির সদস্য মুফতী সালাহ উদ্দিন আইয়ুবী, শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা গােলামুর রহমান আজম। 

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুব আন্দোলনের সহসভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ আল শামীম, সাধারণ সম্পাদক মুফতী আতাউল্লাহ কবির ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী জিয়াউর রহমান ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফ, দফতর সম্পাদক মাওলানা আবদুল হালিম, প্রকাশনা সম্পাদক এইচ এম নুরুজ্জামানসহ জেলা ও থানার কর্মী প্রত্যাশী সদস্যগণ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]