​কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা মামলার প্রধান ০২ আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০১:১৪:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০১:১৪:৫৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক


কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা মামলার প্রধান ০২ আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।
 
বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে  ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।


 বাদী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তরফদারের দায়েরকৃত এজাহার হতে জানা যায় যে, ভিকটিম মোঃ আক্তারুজ্জামান রুবেল (২৫) বাদীর ছেলে এবং ধৃত ০২ নং আসামি বাদীর ছেলের স্ত্রী। ভিকটিমের সাথে ২ নং আসামির ০৫ বছর আগে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকেই ভিকটিম ও ২নং ধৃত আসামির মধ্যে  সাংসারিক ছোট খাটো বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হতে থাকে। গত ১৭/০৪/২০২৬ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় ২নং ধৃত আসামি ঝগড়া করে তার বাবার বাড়িতে চলে যায়। কিছুদিন পরে ভিকটিম তার স্ত্রী ২নং ধৃত আসামিকে নেওয়ার জন্য গেলে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমের স্ত্রী ধৃত ২নং আসামি ও তার ভাই ধৃত ১নং আসামি এবং ২/৩ জন অজ্ঞাতনামা আসামি দলবদ্ধ হয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড, কাঠের টুকরা ইত্যাদি দিয়ে ভিকটিমকে এলোপাতারি মারপিট করে ভিকটিমের  মাথায় ও ঘাড়ে হাড় ভাঙ্গা গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমের ডাক চিৎকারে এলাকার লোকজনে এসে ভিকটিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ইং ২৪/০৪/২০২৬ তারিখ রাত ১১.৪৪ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ২৫/০৪/২০২৬ তারিখে  ভিকটিমের পিতা উক্ত ঘটনায় বাদী হয়ে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানায় পেনাল কোডের ১৪৩/৩০২/৫০৬/১১৪/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫।
 
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা
 
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ২৯/০৪/২০২৬ তারিখ বিকাল ০৪:৫০ ঘটিকায় গাজীপুর এর বাসন থানাধীন কলম্বিয়া রোড, মোগরখাল ১৭নং ওয়ার্ডস্থ মোঃ জাহাঙ্গীর আলম এর বাড়ীতে অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার হত্যা মামলার ১ নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মিজানুর রহমান (৩৮) এবং ২ নং আসামি মোছাঃ জেসমিন খাতুন(২৩), উভয় পিতা-মৃত জুলহাস, সাং-মাহিগঞ্জ চান্দুনিয়া, ০৮নং ওয়ার্ড, থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম‘দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]