নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ধর্ষণ মামলার প্রধান আসামি র্যারের অভিযানে রংপুর মহানগরী থেকে গ্রেফতার
বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, বাদী একটি মহিলা মেসে থেকে রংপুর প্রাইম নার্সিং কলেজে নার্সিং কোর্স সম্পন্ন করছেন। ধৃত আসামিও রংপুরের একটি কলেজে লেখাপড়া করে। সেই সুবাদে ভিকটিমের সাথে ধৃত আসামি প্রায়ই দেখা করে। বাদীকে একা পেয়ে আসামি বিভিন্ন রকম প্রলোভন ও প্রেম ভালবাসার প্রস্তাব দিয়ে আসছিলো। এক পর্যায়ে ভিকটিম ধৃত আসামির প্রতি ভালোবাসায় আকৃষ্ট হয়ে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যান। ধৃত আসামি ভিকটিমকে প্রায়ই বিভিন্ন পার্কসহ একাধিক হোটেলে নিয়ে গিয়ে বাদীকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। গত ০৬/০৪/২০২৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় বাদীর পরিবারের অনুপস্থিতির সুযোগে বাদীর ভাড়া বাসায় ধৃত আসামি ভিকটিম কে বিবাহ করবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে বাদীকে পুনরায় ধর্ষণ করে। বাদী ধৃত আসামিকে বিবাহ করতে বললে ধৃত আসামি বিভিন্ন রকম টালবাহানা করে ঘটনাস্থল হতে চলে যায়। পরবর্তীতে বাদী ধৃত আসামির সাথে যোগাযোগ করে বিবাহ করার জন্য বললে ধৃত আসামি অস্বীকার করে। উক্ত ঘটনায় বাদী তার পরিবারের সাথে আলোচনা করে গত ১৮/০৪/২০২২৬ তারিখ দিনাজপুর জেলার কোতোয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৮৯, তারিখ- ২৫/০৪/২০২৬ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২৫) এর ৯খ।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী ও সিপিএসসি, রংপুর এবং সিপিসি-১, দিনাজপুর এর একটি যৌথ আভিযানিক দল ৩০/০৪/২০২৬ তারিখ রাত ০২.৩০ ঘটিকায় রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন মহাদেবপুর বড়নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার কোতোয়ালী থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি নাসির আহমেদ দুর্জয় (২৬), পিতা-রফিকুল ইসলাম ফটিক, সাং-মহাদেবপুর বড় নুরপুর, থানা-কোতোয়ালি, আরপিএমপি, রংপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।