সংসদে শাপলা চত্বরে শহীদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৯:৩৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৯:৩৩:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সংসদ অধিবেশনে বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে শহীদদের স্মরণ করেছেন। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি শাপলার শহীদদের স্মরণ করেন।

 
তারেক রহমান বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ৭১ সালে যারা শহীদ হয়েছেন তাদেরকে। সেই সঙ্গে স্মরণ করছি যারা ১৩ সালের ৫ মেতে শহীদ হয়েছেন তাদেরকে।


এর আগে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমি সব অন্যায়ের বিচার চাই। যারা আমাদের ওপর অবিচার করেছেন তাদের বিচার চাই। সেই সঙ্গে ওসমান হাদি হত্যারও বিচার চাই।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]