র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলায় অভিযুক্ত ০১ জন সিলেট থেকে গ্রেফতার

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৬:৫৩:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৬:৫৩:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক



র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলায়

অভিযুক্ত ০১ জন সিলেট থেকে গ্রেফতার

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে
অগ্রণী ভূমিকা পালন করে আসছে| এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের
প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ|


 ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন ধামতী এলাকার
বাসিন্দা| ভিকটিম ও তার ¯^ামীর মধ্যে বনিবনা না হওয়ায় গত ৪ মাস পূর্বে তাদের ডিভোর্স হয়|
অতঃপর ভিকটিম হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ˆশলজুরা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস
শুরু করেন| পরবর্তীতে সুমন মিয়া নামের একজন ব্যক্তির সাথে ভিকটিমের পরিচয় হয় এবং তাদের
মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে| গত ০৬/০৪/২০২৬ খ্রি. আনুমানিক রাত ২২.০০ ঘটিকার সময়
প্রেমিক সুমন মিয়া ভিকটিমকে তার ভাইয়ের বাড়ি শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর সিটি
পার্কের সামনে নিয়ে যাওয়ার সময় সুরাবই এলাকার নাপিতটিলায় পৌছা মাত্র ০১নং বিবাদী


তাজুল ইসলাম মনির, ২নং বিবাদী কাওছার মিয়া এবং ৩নং বিবাদী আলমগীর হোসেন তাদেরকে
আটকিয়ে ভয়ভীতি দেখালে সুমন মিয়া ভিকটিমকে রেখে দৌড়ে পালিয়ে যায়| পরবর্তীতে ভিকটিম
চিৎকার দিতে চাইলে ০১নং বিবাদী তার মুখে চেপে ধরে রাখে| অতঃপর ভিকটিমকে পাশের একটি
রাবার বাগানের ভিতরে নিয়ে গিয়ে এজাহারে উল্লেখিত ০৫ জন বিবাদী পর্যায়ক্রমে জোরপূর্বক
গণধর্ষণ করে| পরের দিন সকাল বেলা বিবাদীরা ভিকটিমকে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠিয়ে দেয়|
উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের
করেন| এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে
এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে|

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প,
হবিগঞ্জ এবং র‌্যাব -৯, সিপিএসসি, সিলেট এর একটি যৌথ আভিযানিক দল গত ২৯ এপ্রিল
২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২২.৫০ ঘটিকার সময় সিলেট এর কোতোয়ালী থানাধীন
পিপাসা রেস্টুরেন্ট এর ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার মামলা
নং- ০৮, তারিখ-১৪/০৪/২৬ খ্রি. ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন)/২০২৫
অধ্যাদেশ এর ৯(৩); এর মূলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার এজাহারনামীয় ০৫নং পলাতক
আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারক...ত আসামি- মোঃ জামাল মিয়া (৩০), পিতা-
মৃত কামাল মিয়া, সাং- সুরাবই, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ|
উল্লেখ্য যে, উক্ত মামলার ০৩ জন আসামিকে র‌্যাব-৯ কর্র্তৃক গ্রেফতার করা হয়েছিল|


 পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে হবিগঞ্জ জেলার
শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে| এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ¯^াভাবিক রাখতে
র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]