খুলনা প্রেসক্লাবের মোস্তফা সভাপতি, সম্পাদক তরিক

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৫:৫১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৫:৫১:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
খুলনা প্রেসক্লাব নির্বাচনে দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার সভাপতি এবং সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

ফলাফলে কোষাধ্যক্ষ পদে বিমল সাহা নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতির তিনটি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম, কাজী শামিম আহমেদ। যুগ্ম-সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. বেল্লাল হোসেন সজল, পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন বশির হোসেন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. মাকসুদুর রহমান মাকসুদ, কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাত ।

 

এর আগে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও কমিটির চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]