এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০২:১০:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০২:১০:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ডাকাতি, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও সকল ধরণের পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতারণা চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করে র‌্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে। সম্প্রতি র‌্যাবের গোয়েন্দা শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় একটি চক্রের তথ্য পায়, যারা “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস” সংক্রান্ত ভুয়া প্রচারণা চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছিল এবং আর্থিকভাবে লাভবান হওয়ার অপচেষ্টা করছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র‌্যাব-১০, সদর কোম্পানি, কেরাণীগঞ্জ, ঢাকা গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গতকাল ২৯/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ২৩.৪০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন হাসান নগর ঝাউলাহাটি এলাকায় অভিযান পরিচালনা করে ১। মো: সাজেদুল ইসলাম সাইফ (২৪), পিতা- মো: সফিকুল ইসলাম, সাং- জঙ্গল বাড়ী, থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা ও ২। তাউসিফ রহমান রিসাদ (২৩), পিতা- মো: রিপন হোসেন রাজ, সাং- ইসলাম বাগ, থানা- লালবাগ, ডিএমপি, ঢাকা’দ্বয়কে আটক করা হয়। এসময় তাদের নিকট হতে ০৪ (চার) টি মোবাইল ফোন ও নগদ ৩,৭০০/- (তিন হাজার সাতশত টাকা) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় প্রায় ০৬ মাস পূর্বে @ইধঃ গধহথডরষফ ও ইঅঞগঅঘ নামে টেলিগ্রাম গ্রুপ খোলার মাধ্যমে একটি সংগঠিত চক্র হিসেবে কাজ করছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক’সহ টেলিগ্রামে “এসএসসি-২০২৬” পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের নিকট থেকে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসসমূহ জব্দ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণে এ ধরনের অপরাধমূলক কর্মকা-ের প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাব মনে করে, এ ধরনের কার্যক্রম শুধু আইনত দ-নীয় নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে। সাধারণ জনগণ, বিশেষ করে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বানÑএ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন এবং কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে দ্রুত র‌্যাব’কে অবহিত করুন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]