শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০১:১৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০১:১৪:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শিগগিরই এমন একটি অস্ত্র সামনে আনা হাবে, যা শত্রুর জন্য আতঙ্কের। বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে একথা বলা হয়। শাহরাম ইরানি বলেন, ‘আমি আশা করি এতে তাদের হার্ট অ্যাটাক হবে না।’

কমান্ডার বলেন, শত্রুপক্ষে ভেবেছিল ইরানে হামলা চালিয়ে স্বল্প সময়েই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে। কিন্তু তাদের সেই ভুল ধারণা এখন সামরিক একাডেমিগুলোতে রসিকতার খোরাকে পরিণত হয়েছে।’

আগ্রাসনের সময় শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে নৌবাহিনীর প্রতিশোধমূলক অভিযানের প্রসঙ্গ টেনে ইরানি বলেন, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের বিরুদ্ধে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, এই প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র কিছু সময়ের জন্য রণতরীটি থেকে বিমান উড্ডয়ন বা বিমান অভিযান পরিচালনা করতে পারেনি।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আগ্রাসনের মুখে ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে সংবেদনশীল মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে অন্তত ১০০ দফা দৃঢ় ও সফল পাল্টা আঘাত হেনেছে।

কমান্ডারের মতে, ইরান আরব সাগর থেকে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। ‘তারা যদি আরো কাছে এগিয়ে আসে, আমরা অবিলম্বে ব্যবস্থা নেব।’

অবরোধ সত্ত্বেও ইরানের কিছু জাহাজ বন্দর থেকে ছেড়ে গেছে এবং গন্তব্যে পৌঁছেছে বলেও দাবি করেন তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]