নিজস্ব প্রতিবেদক
জুলাই মাসের আলোচিত দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
অন্যদিকে, আইভীর বিরুদ্ধে থাকা আরও পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কি না সে বিষয়ে আগামী রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সিদ্ধান্ত জানাবেন।
গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে আসামি হিসেবে দেখানো হয়। পরবর্তীতে পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে।
এরপর ১৮ নভেম্বর নতুন করে আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও তিনি জামিন পান। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সেগুলোর কার্যকারিতাও পরে স্থগিত হয়ে যায়।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় একটি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং অন্যটি ২০২৫ সালের ৩০ জুন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অপরটিতে ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।