ফিলিস্তিন বিরোধী বর্ণবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান অস্ট্রেলীয় সিনেটরের

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ১১:৫৩:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১১:৫৩:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ায় ক্রমাগত বাড়ছে ফিলিস্তিন বিরোধী মনোভাব। অস্ট্রেলিয়া প্যালেস্টাইন অ্যাডভোকেসি নেটওয়ার্কের একটি নতুন প্রতিবেদন এমন দাবি করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার আদিবাসী সিনেটর লিডিয়া থর্প বলেন, সরকার, প্রতিষ্ঠান এবং গণমাধ্যম সক্রিয়ভাবে ফিলিস্তিন বিরোধী বর্ণবাদকে উস্কে দিচ্ছে। এরফলে ফিলিস্তিন বিরোধী মনোভাব বাড়ছে বলে মনে করেন তিনি।

 
তিনি বলেন, ‘বিক্ষোভ সংক্রান্ত আইন কঠোর করা... ফিলিস্তিনি এবং গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রত্যেককে চুপ করিয়ে দেওয়ার চেষ্টার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।’



থর্প আরো বলেন, ‘জাতি হিসেবে যদি আমরা কখনো ক্ষত সারিয়ে তুলতে চাই, তবে এই দেশে বর্ণবাদের সকল রূপের মোকাবিলা করতেই হবে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]