সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০১:০৭:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০১:০৭:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শর্টগানের এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
 
র‌্যাব জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও ওয়াবদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথের দেয়ালের পাশে ঝোঁপের মধ্যে কসটেপে মোড়ানো অস্ত্র সাদৃশ্য সন্দেহজনক বস্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমন গোপন সংবাদ পেয়ে টহল টিম তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয়দের উপস্থিতিতে কসটেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে। পরবর্তীতে পেঁচানো কসটেপ খুললে থানা হতে লুট হওয়া একটি ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল ও ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করা হয় ।

র‌্যাব আরো জানায়, উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]