​‎নবীগঞ্জে নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য বিপর্যয় থেকে রক্ষা বিবিয়ানা গ্যাস ফিল্ড

আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১২:২৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১২:২৩:৩৪ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ডের
ভেতরে চলাচল নিষিদ্ধ এলাকায় নবীগঞ্জে নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টার অবতরণ  অল্পের জন্য বিপর্যয় থেকে রক্ষা বিবিয়ানা গ্যাস ফিল্ড
‎
‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
‎একটি বেসরকারি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে।
‎
‎সোমবার বিকেলে ঝড়ের কবলে পড়ে হেলিকপ্টারটি অবতরণ করলে গ্যাস ফিল্ডজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। তবে কোনো হতাহত বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
‎
‎স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার (২৭এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে সিলেট থেকে কুমিল্লাগামী একটি বেসরকারি হেলিকপ্টার আকস্মিক ঝড়ের মুখে পড়ে। প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি নবীগঞ্জ উপজেলার বান্দের বাজার এলাকার আকাশে নিচু হয়ে কিছু সময় চক্কর দিতে থাকে।
‎
‎একপর্যায়ে হেলিকপ্টারটি বিবিয়ানা গ্যাস ফিল্ডের পশ্চিম প্যাডের মূল স্থাপনায় অবতরণ করে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ ও যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এতে গ্যাস ফিল্ডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয় এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে শঙ্কা তৈরি হয়।
‎
‎ঘটনার পরপরই গ্যাস ফিল্ডে দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা উচ্চ সতর্কতা জারি করেন। সেনাবাহিনী ও রিজার্ভ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে রেড অ্যালার্ট জারি করা হয়।
‎
‎গ্যাস ফিল্ডের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, অবতরণের স্থানটি সংবেদনশীল হওয়ায় সামান্য বিচ্যুতি ঘটলে বড় ধরনের দুর্ঘটনা, এমনকি অগ্নিকাণ্ডের ঝুঁকি ছিল। তবে পাইলট পরিস্থিতি বিবেচনায় জরুরি অবতরণ করে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সক্ষম হন।
‎
‎স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বখত তালুকদার বলেন, বিকট শব্দে হেলিকপ্টারটি নিচে নেমে আসতে দেখে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যান।
‎
‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]