নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৯:৩৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৯:৩৩:১৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি
২০২৪ সালের ৫ আগস্টের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পরিচালনার দায়িত্ব গ্রহনের পরবর্তী সময় রাজনীতিবিদদের ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার লোকদের ওপরও নেমে আসে নির্মম নির্যাতন -নিপীড়ন। দেশের সংবাদিকরাও  তা থেকে রেহাই পায়নি। সারাদেশের ৫ শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে গায়েবী হত্যা মামলা, অর্ধশত সাংবাদিক গ্রেফতার, ১৬৮ পেশাদার সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, জাতীয় প্রেস ক্লাব থেকে শতাধিক সাংবাদিকের প্রেসক্লাবের সদস্য পদ বাতিল/স্থগিত করা হয়।

 এমনি অবস্থার প্রেক্ষিতে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট' গঠন করা হয়। গতকাল সোমবার রাত আটটায় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এক সভায় সবার মতামতের ভিত্তিতে এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সভার সিদ্ধান্তক্রমে আকতার হোসেনকে আহ্বায়ক ও শেখ জামালকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় অবিলম্বে কারাবন্দির সাংবাদিকদের মুক্তি, সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানানো হয়। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]