মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড়।
পঞ্চগড়ে পালিত হলো জাতীয় আইনগত দিবস উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে দিবসটির উদ্বোধন করা হয়।
পঞ্চগড় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মাহবুব আলী বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করেন। উদ্বোধনের পর আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত | শোভাযাত্রা ও আলোচনা সভা
পরবর্তীতে জেলা জজ আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মাহবুব আলী মুরাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি নিজেই এবং আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলুল হক বারী, জেলা পারিবারিক আদালতের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকিম ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাল, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল এবং সরকারি কৌশলী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
জেলা লিগ্যাল এইড অফিসার লিজেন্ড রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মহসিনা খাতুন ও অ্যাডভোকেট আবুল হোসেনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।