কালবৈশাখী-ভারী বর্ষণে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়া, চরম ভোগান্তিতে সাধারণ মানুষসহ-শিক্ষার্থীরা।

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৪:৪১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৪:৪১:৫২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কালবৈশাখীর তাণ্ডব ও ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এতে করে ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে।জলবদ্ধতার ওপর দিয়ে পরীক্ষা দিতে কেন্দ্রীয় যেতে হচ্ছে শিক্ষার্থীদের। দেখা গেছে, ভারী বর্ষণে শহরের গুরুত্বপূর্ণ জেলা পরিষদ মার্কেট, রেল স্টেশন রোড, কাজীপাড়া ও সরকার পাড়াসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে হাঁটুসমান পানি জমে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও দেখা যায় একই চিত্র। এদিকে কালবৈশাখীর সঙ্গে দফায় দফায় বজ্রপাত পরিস্থিতিকে আরও আতঙ্কজনক করে তোলে। এমন পরিস্থিতিতে সন্তানদের নিয়ে চরম উদ্বেগের মধ্যে পড়েন অভিভাবকরা। শিক্ষার্থীরা জানান, সকালে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে তারা দুশ্চিন্তায় ছিলেন। পাশাপাশি রিকশা ও অন্যান্য যানবাহনের সংকট তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কাউসজর আহমেদ জানান, পানি নিষ্কাশনের জন্য ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। পৌরসভার শ্রমিকরা বিভিন্ন এলাকায় জমে থাকা পানি দ্রুত সরিয়ে নিতে ড্রেন পরিষ্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। সচেতন মহল বলছে, প্রতি বর্ষা মৌসুমেই শহরের বিভিন্ন এলাকায় এমন জলাবদ্ধতা নতুন নয়। দ্রুত কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা ও টেকসই অবকাঠামোগত উন্নয়ন না হলে ভবিষ্যতেও সাধারণ মানুষসহ শিক্ষার্থীদের প্রতিনিয়তই ভোগান্তির মুখে পড়তে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]