​তেলের অপেক্ষায় মৃত্যু—খানসামায় স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০১:০২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০১:০২:৫৩ অপরাহ্ন

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের খানসামা উপজেলায় বাইকের তেল সংগ্রহ করতে গিয়ে স্ট্রোকে মাসুদ (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৌরঙ্গী বাজার সংলগ্ন উমর ফারুক ফিলিং স্টেশনে তেল নিতে অপেক্ষারত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে পাকেরহাটে অবস্থিত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদ পার্শ্ববর্তী নীলফামারীর সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার সঠিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি লাইনে না দাঁড়িয়ে পাম্পের প্রবেশমুখে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তেলের গাড়ি পাম্পে প্রবেশ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ছবির ক্যাপশন: নিহত মাসুদ ও উমর ফারুক ফিলিং স্টেশন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]