‘মুক্তিযোদ্ধারা গাদ্দার’ বলেও সংসদে থাকে কি করে : মোমিন মেহেদী

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১০:৫৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১০:৫৮:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক​


নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন,  যুদ্ধাপরাধী- দেশ বিরোধী জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আপনার বাবা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানসহ সকল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে ‘মুক্তিযোদ্ধারা গাদ্দার’ বলেও সংসদে থাকে কি করে? তাহলে কি ধরে নেবো আপনি নিজেও যুদ্ধাপরাধীদের পক্ষে? যারা জ¦ালানি তেল মজুত করে মববাজী করে সারাদেশে সংকট তৈরি করছে, আপনি তাদের পৃষ্ঠপোষক। যদি তাই না হয়, তাহলে আগামী ১ সপ্তাহর মধ্যে ৭৪ জন এমপির বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ করে ব্যবস্থা নিন-প্রমাণ করুন আপনার রক্তে মুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত, আপনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ।

জাতীয় শ্রমিকধারার পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে ২৭ এপ্রিাল সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। তিনি এসময় আরো বলেন, নির্মম হলেও সত্য- সারাদেশে স্বাধীনতা বিরোধীরা একের পর এক অন্যায়-অপরাধ-দুর্নীতি-খুন-গুম-মবের রাজত্ব তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেরকে প্রতিহত করবার দায়িত্ব সেই ভোট না দেয়া ৬ কোটি ও ‘না’ ভোট দেয়া প্রায় পৌণে ৩ কোটি মোট ৯ কোটি ভোটারের পাশাপাশি সরকারের সর্বোচ্চ মহলের। জাতীয় শ্রমিকধারার আহবায়ক মো. বাবুল মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, জাতীয় শ্রমিকধারার যুগ্ম আহবায়ক আ. সাত্তার প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, দেশের রাজনৈতিক ষড়যন্ত্রকারীদেরকে সাথে নিয়ে দেশের অর্থনীতি, ধর্ম-মানবতা, শিক্ষা-সমাজ-সভ্যতাকে ধ্বংসকারী ইউনূস এবং তার সরকারের সকল উপদেষ্টা আইনের আওতায় আনা সময়ের দাবি। এই দাবি বিএনপি সরকার আমলে না নিলে, এদের বিচার না করলে জনগণ ক্ষমা করবে না।


এসময় তিনি আরো বলেন, মামুনুলদের মত মানুষেরা এখন বলে- তাদেরকে ক্ষমতা দিলে তারা হরমুজ প্রণালি থেকে বাংলাদেশের তেলের জাহাজ উদ্ধার করে নিয়ে আসবে, তাহলে ক্ষমতা না পেয়েই কি তারা হরমুজে জাহাজ আটকে রাখার জন্য ইরানকে পরামর্শ দিয়েছে? এই রহস্য উন্মোচনে তদন্ত করার পাশাপাশি মামুনুলকে রিমান্ডে নিয়ে জিহ্ঞাসাবাদের আহবান জানান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]