​বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই; প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৫:২০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৫:২০:২৫ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

কুমিল্লার বুড়িচং পৌরসভার মডেল একাডেমী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বাড়ির মালিক সিএনজি চালক মোঃ শরীফ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন তিনি।

স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে দুটি বসতঘরসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা প্রদান করেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]