জাগপার শফিউল আলম প্রধানের বড় ভাইয়ের ইন্তেকাল

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৫:০০:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৫:০০:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের বড় ভাই শামসুল আলম মো: কবির প্রধান (৮২) ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার বাংলাদেশ সময় সকাল ১০ টায় তিনি কানাডার টরেন্টো শহরে ইন্তেকাল করেন। ২ দিন আগে তিনি ঢাকা থেকে কানাডায় কন্যা কাশফি কবির তিথির বাসায় গিয়েছিলেন।  

কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, বিশিষ্ট কৃষিবিদ শামসুল আলম মো: কবির প্রধান বাংলাদেশ সুগার এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ডিরেক্টর হিসেবে বরেণ্য কর্মজীবনের পরিসমাপ্তি টানেন। তার নামাজের জানাজা এবং দাফন কানাডায় অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ১ কন্যা, ১ পুত্র, ১ নাতি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন ও জাগপার প্রেসিডিয়াম সদস্যরা।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক নাগরিক। তিনি প্রধান পরিবার এবং জাগপা পরিবার জন্য দীর্ঘ পথচলা প্রেরণার বাতিঘর।  

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]