সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সামাজিক ঐক্যের আহ্বান

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৪:৪৮:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৪:৪৮:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সোমবার বরিশাল জেলার উজিরপুর মডেল থানা কমপ্লেক্সে ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে এই ব্যাধি নির্মূল করতে হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ বাহিনী নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে। বরিশাল জেলা পুলিশ সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে এ বিষয়ে কোনো আপস নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম, মোহাম্মদ রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]