ভালুকায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রিপন

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৪:২৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৪:২৩:১০ অপরাহ্ন

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-


ময়মনসিংহের ভালুকায় ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহন করেছেন ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি ও চার চার বারের নির্বাচিত ইউপি সদস্য মোঃ হালিম উদ্দিন সরকার রিপন। ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে ধীতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ।

 বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষকদলের আহবায়ক মেজবাহ উদ্দিন মাসুদ। এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]