লেবাননে অভিযান চালাতে গিয়ে ইসরাইলি সেনা নিহত

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০২:০৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০২:০৭:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় একজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলের সেনাবাহিনী। দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালানোর সময় তিনি হিজবুল্লাহর হামলার শিকার হন।


নিহত সেনার নাম সার্জেন্ট ইদান ফুকস। তিনি পেতাহ টিকভার ৭ম সাঁজোয়া ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।


আহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় আইডিএফ। বিবৃতিতে বলা হয়, সেনাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

আইডিএফ জানিয়েছে, এই হামলায় একজন সেনা কর্মকর্তা ও তিনজন সেনা গুরুতরভাবে আহত হয়েছেন।

হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ লেবাননের তাইবেহ শহরে ইসরাইলি সেনাদের ওপর হামলা চালিয়েছে তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]