কড়াইলে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১১:৩২:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১১:৩২:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কড়াইলে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার সকলে তিনি এ ক্যাম্পের উদ্বোধন করেন।

 
এসময় আইনমন্ত্রী বলেন, অসহায় ও অসমর্থ মানুষকে বিনা মূল্যে আইনগত সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর। কেউ যদি এই সেবা থেকে বঞ্চিত হন, তবে সরাসরি আমাদের জানাবেন, আইন মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে।


উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি কড়াইল বস্তির দুজন নারীকে তাৎক্ষণিক আইনি পরামর্শ প্রদান করেন। বস্তিবাসীদের আইনি সমস্যাগুলো শোনার পাশাপাশি তা সমাধানের পথও বাতলে দেন তিনি।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]