নাটোরে মা খুনের ঘটনায় ছেলে আটক

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১১:২৮:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১১:২৮:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নাটোর শহরে ছেলের আঘাতে এক মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১১টার দিকে মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানিয়েছেন।

নিহত ৫৫ বছর বয়সি শহীদা বেগম ওই এলাকার স্টারের স্ত্রী। এ ঘটনায় ছেলে ৩৫ বছর বয়সি আরিফকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বাকপ্রতিবন্ধী আরিফ বিভিন্ন কারণে প্রায়ই মায়ের সঙ্গে উত্তেজিত আচরণ এবং কখনো কখনো তার ওপর হামলাও করতেন।

তারা বলছেন, রোববার রাতে বাড়িতে মা ও ছেলের মধ্যে কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছেলে আরিফ রেগে গিয়ে পাথরের শিল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শহীদা বেগম মারা যান।

ওসি মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ছেলেকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]