নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯ ও এর র্যাব-১ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক
বিরোধী সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে সাংবাদিক ‘দ্বীন ইসলাম’
হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে
অগ্রণী ভূমিকা পালন করে আসছে| এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের
প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ|
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম দ্বীন ইসলাম (৩৬), সরকার নিবন্ধিত আইপি
টেলিভিশন তালাশ ক্রাইম দৃষ্টির ব্যব¯’াপনা সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন
শিমরাইল মধ্যপাড়া এলাকার বাসন্দা| ভিকটিম কত..র্.ক মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাকে
কেন্দ্র করে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন গত ২৪/০৩/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক সকাল
১০.০০ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে ০১নং বিবাদী আব্দুল আউয়ালের হুকুমে অন্যান্য
বিবাদীরা দা, লাঠি, রড ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের বসত বাড়ি ঘেরাও করে
বে-আইনি জনতাবদ্ধ হয়ে প্রবেশ করে বাড়ি ঘর ভাংচুর করে অনুমান ৩,০০,০০০/- টাকার ক্ষতি
সাধন করে| তখন ভিকটিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সকল বিবাদীগণ একযোগে
ভিকটিমের উপর হামলা করে রড, লাঠি, ছুরি দিয়ে খুন করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গায়
এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে| অতঃপর সকল বিবাদীগণ ভিকটিমকে টানা হেচড়া করে
জোর পূর্বক অপহরণ করে অটোরিকশা যোগে বাড়ি হতে ০১নং বিবাদীর বাড়ির পশ্চিম পাশে
পুকুর পাড়ে নিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে জাল দিয়ে পেচিয়ে বাঁশের সাথে বেঁধে
বুড়ি নদীর পশ্চিম পাড়ে গুম করার উদ্দেশ্যে ফেলে চলে যায়| পরবর্তীতে এলাকার লোকজন কসবা থানা
পুলিশের সহযোগিতায় গুরুতর অব¯’ায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা ¯^া¯’্য
কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় ভিকটিম মৃত্যুবরণ করেন| উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় একটি হত্যা মামলা দয়ের করেন| এরই প্রেক্ষিতে আসামিদের
আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার
করে|
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া
এবং র্যাব-১, সদর কোম্পানী, উত্তরা, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল গত ২৫ এপ্রিল ২০২৬
খ্রি. তারিখ আনুমানিক বিকাল ১৭.১০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার শেরেবাংলা নগর
থানাধীন শেরে বাংলা নগর বালক উ”চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে ব্রাহ্মমণবাড়িয়া
জেলার কসবা থানার মামলা নং- ৪২, তারিখ-২৬/০৩/২৬ খ্রি, তারিখ-২৬/০৩/২৬, ধারা-
১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৬৪/৩০২/৩৮০/৪২৭/ ৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে সাংবাদিক ‘দ্বীন
ইসলাম’ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারক...ত আসামি-
আব্দুল আউয়াল (৪৮), পিতা- আব্দুল লতিফ মে¤^ার, সাং- শিমরাইল, থানা- কসবা, জেলা-
ব্রাহ্মমণবাড়িয়া|
পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে সংশ্লিষ্ট থানায়
হস্তান্তর করা হয়েছে| এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ¯^াভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান
গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে|