ঢাকার কেরাণীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় ডাকাত দলের আরও ০২ জন সক্রিয় সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১০:৩৩:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১০:৩৩:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক



ঢাকার কেরাণীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় ডাকাত দলের আরও ০২ জন সক্রিয় সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০



র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ডাকাতি, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে| একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে র‌্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে|

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর আন্ডারপাস সংলগ্ন এলাকায় অবস্থিত ইয়াং জি জিয়াং নামের একটি চীনা প্রকল্পে প্রায় ১৫/১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গত ১৪/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ১৯.১০ ঘটিকায় প্রকল্পের প্রধান ফটক দিয়ে ভিতরে প্রবেশ করে| ডাকাত দল প্রথমেই নিরাপত্তা কর্মীদের মারধর করে বেঁধে অস্ত্রের মুখে প্রকল্পের ভিতরের চীনা নাগরিকদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়ি ও বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতি করে নিয়ে যায়| ওয়েন জিনহুয়া (৫৫) নামের একজন চীনা নাগরিক বাঁধা দিলে ডাকাতদল তাকে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর আহত করে| পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়| ডাকাতদল প্রকল্পের ভিতরের কয়েকটি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে| উক্ত ঘটনায় ১৫/১৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং- ৪৩, তারিখ- ১৫/০৪/২০২৬ খ্রি.,ধারা - ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ রুজু হয়|

 এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সদর কোম্পানির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৫/০৪/২০২৬ তারিখ সময় অনুমান বিকাল ১৮:০০ ঘটিকায় খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের ০২ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারকৃত আসমিদ্বয়ের নাম ১| মো: লিটন (৩৮), পিতা- মো: আনসার আলী, সাং- বালিপাড়া, থানা- জিয়ানগর, জেলা- পিরোজপুর ও ২| মো: ইকবাল হোসেন (৩০), পিতা- মো: মকবুল হোসেন, সাং- শ্রীপাশা, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর বলে জানা যায়| এসময় তাদের নিকট হতে লুণ্ঠিত একটি এনড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়| গ্রেফতারকৃত মো: লিটন (৩৮) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৬ টি ডাকাতি মামলাসহ মোট ১২ টি মামলা এবং মো: ইকবাল হোসেন (৩০) এর বিরুদ্ধে ০৬ টি চুরি মামলাসহ মোট ০৭ টি মামলা রয়েছে| উল্লেখ্য, গত ১৫/০৪/২০২৬ তারিখে ঘটনার সাথে জড়িত ডাকাত দলের সক্রিয় ০৫ জন সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১০|

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন| র‌্যাব-১০ এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]