​বোয়ালখালীতে অটোরিকশায় সহ বস্তাভর্তি মদ উদ্ধার আটক ২

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৫:৫৪:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৫:৫৪:৫৮ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশায় করে দেশীয় চোলাই মদ পাচারের সময় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার করলডেঙ্গা পাহাড়ি এলাকা থেকে মদ পরিবহন করে জ্যৈষ্ঠপুরা এলাকায় পৌঁছালে স্থানীয় জনগণ অটোরিকশাটি আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তাভর্তি শতাধিক লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ২;জনকে আটক করে।

গ্রেপ্তাররা হলেন রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ির শামসুল আলমের ছেলে মো. নাঈম উদ্দিন (২৬) এবং একই এলাকার ফয়েজ আহমেদের ছেলে মো. সেলিম (৩৪)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]