নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার খেয়ে মান যাচাই করেছেন জামায়াতের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
রোববার দুপুর ১২ টার সময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে তিনি রোগীদের খাবার খেয়ে মান পরীক্ষা করেন।
রোববার দুপুর ১২ টার সময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে তিনি রোগীদের খাবার খেয়ে মান পরীক্ষা করেন।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীসেবার মানোন্নয়ন, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।
ড. মু. মিজানুর রহমান বলেন, হাসপাতালের সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন পাল, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মো. শামসুজ্জামান আলকেশ, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমানসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।