​হিজলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক।

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০১:১৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০১:১৮:৫৫ অপরাহ্ন

হিজলা প্রতিনিধি ঃ

বরিশালের হিজলায় ইয়াবাসহ কাজী রফিকুল ইসলাম (৩০) ও মেহেদী হাসান (২১) নামে দুইজন চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে হিজলা থানা পুলিশ । গতকাল শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয় । 

আটককৃত কাজী রফিকুল ইসলাম নরসিংহপুর গ্রামের কাজী নুর নবীর ছেলে ও মেহেদী হাসান দক্ষিণ গুয়াবারিয়া গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে ।

হিজলা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান এর নেতৃত্বে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন । এসময় পশ্চিম গুয়াবাড়িয়া ব্রীজের উপর থেকে ৫০ পিস ইয়াবাসহ এই দুইজন মাদক ব্যবসায়ীদের আটক করা হয় ।

আটকের বিষয়ে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান বলেন, কাজী রফিকুল ও মেহেদী হাসান চিহ্নিত মাদক কারবারী ।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে । আগামীকাল রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে । মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]