ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের কঠোর সমালোচনা জার্মানির

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১২:৫৬:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১২:৫৬:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ। তিনি বলেছেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ ‘সম্পূর্ণ অপ্রয়োজনীয়’। একইসঙ্গে এই সংঘাত বিশ্বজুড়ে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মের্জ বলেন, এই যুদ্ধ ইউরোপ এশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে উত্তেজনা বৃদ্ধি করছে। তিনি জোর দিয়ে বলেন, শুধুমাত্র একটি ঐক্যবদ্ধ ইউরোপই উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর কার্যকরভাবে মোকাবেলা করতে পারে।

চ্যান্সেলর বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দুই দিন ধরে বৈঠক করেছি। ইরানের সংঘাত এবং সেখানে এই সম্পূর্ণ অপ্রয়োজনীয় যুদ্ধসহ আমাদের সামনে থাকা প্রধান চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায়, তা নিয়ে আলোচনা করেছি।’

তিনি আরো বলেন, ইউরোপকে অবশ্যই পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। মের্জ বলেন, ‘এই নতুন অর্থনৈতিক বাস্তবতা যতই কঠিন হোক না কেন, আমাদের তা মেনে নিতেই হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]