‘আই হেভ এ প্ল্যান’ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বার্তা

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১২:৫০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১২:৫০:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে বলেছিলেন—‘আই হেভ এ প্ল্যান’। এই বার্তাই আজ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হওয়া উচিত। তোমাদের জীবনেও একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে এবং সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে হবে।

শনিবার সন্ধ্যায় পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত তোরণ উদ্বোধন, বিদ্যালয় তহবিলে এতিম শিক্ষার্থীদের আর্থিক অনুদানের চেক প্রদান, আজীবন দাতা সদস্য সম্মাননা, অভিভাবক সমাবেশ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি এনামুল হক এনাম বলেন, মানুষ জীবনের অনেক কিছুই শেয়ার করতে পারে, কিন্তু জ্ঞান শেয়ার করা যায় না। একটি উন্নত জাতি গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সচেতন ও শিক্ষিত নাগরিক গড়ে তোলার বিকল্প নেই।

অনুষ্ঠানে তিনি বিদ্যালয় সংলগ্ন একটি রাস্তা সংস্কারের প্রতিশ্রুতিও দেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুকান্ত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানশিক্ষক শ্যামল কান্তি দে। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজীবন দাতা সদস্য মোহাম্মদ বদিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, হাজী মুহাম্মাদ আবুল বশর সিআইপি, সাবেক চেয়ারম্যান আজমল হোসেন জামাল, পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক, আলী আকবর, সাংবাদিক আবদুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]