নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভ

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১২:৩৪:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১২:৩৪:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবিতে তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সরকারের পদত্যাগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে আনুষ্ঠানিক কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
 
তেলআবিবের হাবিমা স্কয়ার ছিল বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু। যেখানে কড়া পুলিশি পাহারার মধ্যে জড়ো হয় হাজার হাজার মানুষ।

বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় আটক বন্দিদের প্রতি সরকারের আচরণের সমালোচনা করে স্লোগান দেন।

জেরুজালেমেও শত শত মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। অন্যদিকে হাইফার হোরেভ সেন্টারে প্রায় এক হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। এছাড়া দেশটির অন্যান্য এলাকাতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

৭ই অক্টোবরের হামলার বিষয়ে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করতে অস্বীকার করেছেন নেতানিয়াহু।

আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]